অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

গাজায় অবরোধ ভাঙতে যাচ্ছে বাংলাদেশি জাহাজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০৬

remove_red_eye

১৯৮

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দীর্ঘদিনের অমানবিক অবরোধ ভাঙতে এবার সরাসরি যোগ দিচ্ছে বাংলাদেশ। 

আন্তর্জাতিক সিভিল সোসাইটির উদ্যোগে পরিচালিত ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানে অংশ নেবে একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ।

দেশের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান দৃক-এর পক্ষ থেকে নেয়া এই মহতী উদ্যোগে পূর্ণ সমর্থন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। 

বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় মানবিক সাহায্য পৌঁছে দিতে বিশ্বব্যাপী যে নৌ-যাত্রা শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ সেখানে সক্রিয় ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

শহিদুল আলম জানান, গ্লোবাল ফ্লোটিলার অংশ হিসেবে বাংলাদেশি এই জাহাজের সম্ভাব্য যাত্রার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ই এপ্রিল। 

তবে এই অভিযানে বাংলাদেশ থেকে কতজন প্রতিনিধি বা যাত্রী অংশ নিতে পারবেন, তা আন্তর্জাতিক সমন্বয়কারী সংস্থাগুলো আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...