অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রাণবন্ত সংসদ গড়তে চায় সরকার, প্রথম অধিবেশন বৃহস্পতিবার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৬ বিকাল ০৩:১৫

remove_red_eye

৭৮

সরকার একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, আলোচনা ও সংলাপের মাধ্যমেই সংসদের ভেতরে সব সমস্যার সমাধান করা সম্ভব।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ হুইপ।

নুরুল ইসলাম মনি বলেন, আমরা একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই। সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে-সেই আলোচনার মাধ্যমেই বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। আমরা বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করি।

তিনি বলেন, সংসদের কার্যক্রম ও আচরণবিধি যথাযথভাবে মেনে সংসদ পরিচালনা করা হবে এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ আইন ও নীতিনির্ধারণী বিষয়গুলো সংসদে তুলে ধরা হবে।

চিফ হুইপ জানান, আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তিনি সাময়িকভাবে সভাপতিত্ব করবেন। এরপর সংসদ সদস্যদের শপথ ও আনুষ্ঠানিক কার্যক্রম শেষে স্পিকার নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, স্পিকার নির্বাচনের পর ডেপুটি স্পিকারও মনোনীত হবেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নতুন সংসদের কার্যক্রম, আচরণবিধি এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...