অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ঈদের ছুটি শেষে ভোলা থেকে নৌপথে কর্মস্থলে ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৬ সকাল ১০:১০

remove_red_eye

২৫১

এইচ আর সুমন : ঈদের ছুটি শেষে ভোলা থেকে নৌপথে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের  কর্মস্থলে ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদের ছুটির পঞ্চম দিন বৃহস্পতিবার ও শুক্রবার ইলিশা ঘাট থেকে সকাল ৭ টা থেকে একের পর এক লঞ্চ যাত্রীনিয়ে ঢাকা সদর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিটি লঞ্চেই ছিল অতিরিক্ত যাত্রী।  একই সময়ে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটের উদ্দেশ্যে ৬ টি নৌযান যাত্রী বোঝাই করে ছেড়ে যায়। কিন্তু ভোলা -লক্ষীপুর নৌ রুটে নৌযান সংকটের কারনে শতশত যাত্রী চরম বিপাকে পড়েছেন। তাঁরা লঞ্চ ও সি ট্রাকের জন্য ঘাটে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। এসময় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্পিডবোটে অতিরিক্ত ভাড়া দিয়ে উত্তাল মেঘনা নদী নদী পাড়ি দিয়ে লক্ষীপুর যাচ্ছে। এতে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ঘাট সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুুটির শেষ মুহুর্তে যাত্রীর চাপ অনেক বেড়েছে। পরিবার পরিজন নিয়ে ঢাকা চট্টগ্রাম থেকে আসা যাত্রীরা এখন ফেতর যাচ্ছে। ২৯ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে তাই অনেক যাত্রীরা আগেভাগেই গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা করেছে।
যাত্রীরা জানান, ঘাটে প্রয়োজনীয় সংখ্যা লঞ্চ থাকায় বিড়ম্বনা কম হয়েছে। ঘাটে পৌঁছার সাথে সাথে লঞ্চ পেয়ে অনেটা স্বস্তি প্রকাশ করেছেন দূরপাল্লার  যাত্রীরা।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...