অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় আরো ৮ জনের শরীরে করোনা শনাক্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২০ রাত ১১:০৮

remove_red_eye

৭৮৯




বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় নতুন করে আরো ৮  জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিরা ভোলা সদও উপজেলার  বাসিন্দা  । এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭০৬  জনে দাঁড়িছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের।  মঙ্গলবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়,  ভোলায় করোনা আক্রান্ত ৭০৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩৭ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩৫১ জনের মধ্যে সুস্থ ৩১২ জন। দৌলতখানে আক্রান্ত ৪৯ জনের মধ্যে সুস্থ ৪৯ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৯৭ জনের মধ্যে সুস্থ ৮২ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৫ জনের মধ্যে সুস্থ ৪১ জন, লালমোহনে আক্রান্ত ৬৭ জনের মধ্যে সুস্থ ৬৪ জন, চরফ্যাশনে আক্রান্ত ৬৫ জনের মধ্যে সুস্থ ৫৭ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো আক্রান্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, মঙ্গলবার আরো ২২ জন সহ ভোলা থেকে এ পর্যন্ত ৬ হাজার ১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫২৯৫ জনের নেগেটিভ ও  ৭০৬ জনের পজেটিভ রির্পোট আসে।