অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

৩১ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে নারী মহাসম্মেলন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৬ বিকাল ০৫:১৩

remove_red_eye

৬৯৫

সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের এক অনন্য উদযাপনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড উইমেন'স সামিট-২০২৬। এই সম্মানজনক আয়োজনটি উৎসর্গ করা হয়েছে সেই সব অসাধারণ নারীদের, যাঁদের সাফল্য বিভিন্ন শিল্পখাতকে এগিয়ে নিচ্ছে, সমাজকে শক্তিশালী করছে এবং বিশ্বপরিসরে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে তুলে ধরছে।

২৬ বছর ধরে অর্থনীতি, নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনের ধারাবাহিক বার্তা পৌঁছে দেওয়া সাপ্তাহিক প্রকাশনা Arthakantha এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সাময়িকী Business America Magazine-এর যৌথ আয়োজনে, NRB World-এর সহযোগিতায় ৩১ মার্চ (মঙ্গলবার), বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত হোটেল শেরাটন ঢাকাএই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘নারী জাগে, নারী জিতে-তার দীপ্তি ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে’

সম্মাননা পাচ্ছেন ২০ জন অনন্য নারী:

এই সম্মেলনে দেশের ও প্রবাসের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ২০ জন বিশিষ্ট নারীকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হবে।

তাঁদের নেতৃত্ব, উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা ও পেশাগত উৎকর্ষ আজকের বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করছে।

বিশেষ ম্যাগাজিন উন্মোচন

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে বিশেষ সংখ্যা ‘100 Most Influential Bangladeshi Women Across the Globe’ এর জমকালো উন্মোচন। এই বিশেষ প্রকাশনায় দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখা প্রভাবশালী বাংলাদেশি নারীদের অনুপ্রেরণামূলক জীবনযাত্রা ও নেতৃত্বগাথা তুলে ধরা হয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...