অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কীর্তনখোলা নদীতে ডুবে গেল লঞ্চ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৭

remove_red_eye

১৯১

কীর্তনখোলা নদীর তীরে নোঙর করা একটি লঞ্চ ডুবে গেছে।

বুধবার (১ এপ্রিল) বেলা দেড়টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন নদীর অংশে এ দুর্ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ জানান, চরমোনাইয়ের দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল উপলক্ষে এমবি মানিক-০৪ নামের একটি লঞ্চ ভাড়া করে মুসল্লিরা সেখানে আসেন।

লঞ্চটি মাহফিল প্রাঙ্গণসংলগ্ন ঘাটে নোঙর করে যাত্রীরা নেমে যান। পরে মাহফিল চলাকালে হঠাৎ লঞ্চটি ডুবে যায়।

তিনি বলেন, ঘটনার সময় লঞ্চে কোনো যাত্রী বা সংশ্লিষ্ট ব্যক্তি না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত রাতে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা রিজার্ভ লঞ্চটি ভোরে যাত্রী নামিয়ে ঘাটে অবস্থান করছিল।

ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চটির পেছনের অংশ দেবে যায় এবং দুপুরের দিকে সেটি সম্পূর্ণ ডুবে যায়।

লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের মতে, যথাযথভাবে নোঙর না করায় পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা ঘটতে পারে। এতে লঞ্চে থাকা মুসল্লিদের কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারের সময় লঞ্চটি তলিয়ে থাকা ব্লক ও বালুর বস্তার ওপর স্থির ছিল।

ভাটার সময় পানি কমে গেলে লঞ্চটি একদিকে কাত হয়ে নদীতে ডুবে যায়। ডুবে যাওয়ার দৃশ্য স্থানীয়রা মোবাইলে ধারণ করে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বরিশাল নদী ফায়ার স্টেশন ও কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা পৌঁছেছেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...