বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১০
১৪৯
ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মঙ্গলবার সংসদে বক্তব্য দেন, যা বিরোধী দলের মধ্যে উত্তাপ সৃষ্টি করে।
পার্থ বলেন, গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ রাখা চলবে না। আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করুন, জামায়াত জেনারেশন হয়ে যাবেন না।
তিনি বলেন, সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে এখন তাদের সঙ্গে মিটিং করছেন। আবার সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে ভোটের জন্য শেষে এসে বলছেন-আমরা শরিয়াহ আইন চাই না। প্রবলেম কী? আপনারা পজিটিভ পলিটিক্স নিয়ে আসুন।
পার্থ গণভোটের প্রসঙ্গ তুলে ধরে বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে। পার্থের বক্তৃতার সময় সংসদে হট্টগোল শুরু হয়।
এদিকে বিরোধী দলের সংসদ সদস্যরাও তীব্র প্রতিক্রিয়া জানান। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, টেবিল চাপড়ানো খালেদা জিয়াকে অপমানের সমতুল্য।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মন্তব্য করেন, পার্থ ফায়ার করেছেন, কিন্তু কিছু কিছু ব্যাকফায়ার হয়েছে। সংবিধান এবং আইন মানুষের জন্য; আইন বা সংবিধানের জন্য জনগণ নয়।
বক্তৃতার পর সংসদে বিরতির সময় পার্থকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। পার্থ প্রধানমন্ত্রীর আসনের দিকে এগিয়ে আসেন, প্রধানমন্ত্রী উঠে পার্থকে হ্যান্ডশেক ও কোলাকুলি করেন, পরে পিঠে হাত চাপড়েও দেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্থকে বলেন, দারুণ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক