অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি দিল ১১ দল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬

remove_red_eye

১৭২

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ওইদিন বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি পালিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে জোটের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ বলেন, সরকার সংস্কারকে ধামাচাপা দিয়ে শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়।

বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। আমাদের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজপথের আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনও বিকল্প নেই।

তিনি আরও জানান, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, বুধবার (১ এপ্রিল) রাতে সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা অত্যন্ত বিস্মিত, আহত ও মর্মাহত।

আমরা জনগণের রায় বাস্তবায়নের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাবো ইনশাআল্লাহ এবং দাবি আদায় করেই ছাড়বো।’

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

এদিকে, জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোট করার (ভুলভাবে উদ্ধৃত) অভিযোগ এনে বুধবার (১ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। এদিন বিকেলে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।

ওয়াকআউটের আগে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রতিকার চেয়েছিলাম।

বিষয়টা কোনো দলের সঙ্গে সম্পর্কিত না। যে বিষয়টায় নির্বাচনের আগে সরকারি দল, বিরোধী দল সবাই একমত হয়েছিলাম; এর পক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার পেলাম না। এতে দেশবাসীর রায়ের প্রতিফলন ও মূল্যায়ন হলো না। বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না।
এজন্য এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।’

জবাবে স্পিকার বলেন, ‘বিরোধীদলীয় নেতা, আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না। আমি আপনার পুরো বক্তব্য শুনেছি। ওয়াকআউট করা আপনাদের অধিকার। কিন্তু আমি বলতে চাই যে, আজকে একটু পরে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচিত হবে। সেখানে আমার মনে হয়, আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং মন খুলে আরও কথা বলতে পারবেন।’

স্পিকার আরও বলেন, ‘সুতরাং, আমার অনুরোধ হলো— আপনারা ওটা শুনুন, তারপরে যদি ওয়াকআউট করতে চান, প্লিজ ফিল ফ্রি। তবে, প্রস্তাবটির ভাগ্য কী নির্ধারণ হয়, সেটি দেখার জন্য আপনি একটু অপেক্ষা করতে পারেন।’

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...