অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পাম্পের জন্য নির্ধারিত তেল সরবরাহ করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

১৯২

প্রতিটি পাম্পে নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবারে (২ এপ্রিল) সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রশ্নোত্তর পর্বে বলেন, মন্ত্রী কি পাম্প বন্ধ হয়ে যাওয়া, গাড়ির দীর্ঘসারি দেখছেন না? এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

বিদ্যুৎ মন্ত্রী বলেন, ইরান সংক্রান্ত ঘটনার পর তেলের বিক্রি হঠাৎ বেড়ে গেছে। আগে নির্ধারিত পরিমাণ তেল বিক্রি করতে এক থেকে দেড় দিন লাগতো, এখন তা মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। মানুষের প্যানিক বাইংয়ের কারণে পাম্পে দীর্ঘসারি দেখা যাচ্ছে। পেট্রোল সরবরাহ বন্ধ হচ্ছে না; প্রতিদিন পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে।

জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ক্রেতারা ভোগান্তির মুখে পড়ছে দাবি করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে বলেন, গত সংসদে মন্ত্রী জানিয়েছেন যে কোনো জ্বালানি সংকট নেই এবং যারা তেল সংগ্রহ করতে যাচ্ছে তারা পাচ্ছে। কিন্তু বাস্তবে পাম্পগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, আজ সিলেটের একটি পাম্পও বন্ধ ছিল এবং তেল নিতে সড়কে দীর্ঘসারি লেগেছে। সব ক্রেতাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না, তবুও সরকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, মন্ত্রী সমস্যাটি স্বীকার করার পরিবর্তে আগের সরকারের মতো এড়িয়ে যাচ্ছেন। তিনি স্পিকারকে প্রশ্ন করেন, মন্ত্রী কি সমস্যাটি স্বীকার করবেন এবং কবে নাগাদ এটি সমাধান করবেন।

এক সম্পূরখ প্রশ্নে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমার এলাকার বাসিন্দারা নিয়মিত গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ করলেও চুলায় পর্াপ্ত গ্যাস থাকে না। অনেক ক্ষেত্রে একেবারেই থাকে না। সাধারণ মানুষ এর ফলে চরম ভোগান্তীর শিকার হচ্ছেন। তাদের নিত্য দিনে স্বাভাবিক জীবন যাত্রা মারাত্মক ব্যহত হচ্ছে।নির্বাচন প্রচারকালে আমার এলাকার জনগন এই সমস্যার কথা বার বার তুলে ধরলেও আজো সমাধান করতে পারিনি। গ্যাস সরবরাহে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন। নতুন গ্যাস সংযোগে সরকারের নীতিমালা কি এবং কবে থেকে তা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

উত্তরে মন্ত্রী বলেন, দেশে যে গ্যাস সঞ্চালন লাইন আছে তা অনেক পুরোনো। গ্যাস উত্তোলন কম হওয়ায় চাপ কমে গেছে। এই জন্য গ্যাসের প্রেসার কম থাকে। সেই গ্যাস লাইনে মাঝে মধ্যে যায় না। আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি তা বাস্তবায়ন করতে সময় লাগবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...