অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৬

remove_red_eye

২৩২

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ (শুক্রবার) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়াপল্টনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার এই কার্যক্রম চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।

এ সময় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও সাম্প্রতিক পটপরিবর্তনের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘এদেশের রক্তঝরা সংগ্রামের পিচ্ছিল পথে গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে, অর্থাৎ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট ও সরকার গঠন এবং জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের বিতর্কসহ গণতন্ত্রের জন্য যে শর্তগুলি অপরিহার্য, সেই শর্তের চর্চা অব্যাহত রাখার প্রচেষ্টা এবং অঙ্গীকার এবারের নির্বাচন।’

সংসদের প্রাণবন্ত আলোচনা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘পার্লামেন্টের যে প্রাণবন্ত ডিসকাশন এবং বিতর্ক চলছে, এটিই গণতন্ত্রের মূল শক্তি। এটাকে অব্যাহত রাখতে হবে।’

বিগত দিনের আন্দোলন ও গুম-খুনের কথা স্মরণ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অংশগ্রহণ করেছেন; নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন; অনেকের সন্তান গুম হয়েছে, এখনও খোঁজ মেলেনি;  আবার অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এক ভয়ঙ্কর পরিস্থিতির বিরুদ্ধে নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং ফ্যাসিবাদের প্রতিভূ শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, সেটিকে আমাদের নিশ্চিত করতে হবে। আরও সুসংহত করতে হবে।

সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীদের অবদানের কথা উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘সারাদেশ থেকে আমাদের নারী নেত্রীরা এখানে এসেছেন। গত ১৬-১৭ বছরের সংগ্রামে তাদের অনেকের নিদারুণ দুঃখ, কষ্ট ও বেদনার মধ্য দিয়ে জীবন কেটেছে। 

নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা কিঙবা কারাবরণ; কেউই শেখ হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল থেকে নিস্তার পাননি  বলেও অভিযোগ করেন তিনি। 

এসময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ উপস্থিত নেত্রীদের দীর্ঘ কারাভোগ ও নির্যাতনের বিষয়টিও তুলে ধরেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

এর আগে গত (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

 





ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...