বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৬ রাত ১০:০৯
১৩২
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার হলেও দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।
আজ শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, সংসদীয় রাজনীতিতে ওয়াকআউট একটি স্বীকৃত রাজনৈতিক চর্চা। অতীতে বিরোধী দলে থাকাকালে তারাও এ ধরনের কর্মসূচি পালন করেছেন। তবে দীর্ঘ সময় সংসদ বর্জন করলে জনগণের অধিকার ক্ষুণœ হওয়ার আশঙ্কা থাকে।
তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন অকারণে ওয়াকআউট না করে। একই সঙ্গে সরকারি দলের প্রতি আহ্বান জানান, বিরোধী দলকে যথাযথভাবে সংসদে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে এবং সহনশীল আচরণ করতে হবে।
স্পিকার আরও বলেন, যেসব রাজনৈতিক দল স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। তা না হলে দেশে পুনরায় অস্থিতিশীলতা তৈরি হতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল উভয়ই নিজ নিজ রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের অধিকার রক্ষায় সচেতন থাকবে এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
স্পিকার বলেন, দীর্ঘ সময় গণতন্ত্র চর্চা ব্যাহত থাকার কারণে দেশে হত্যা, লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ পাচারের ঘটনা ঘটেছে। তবে জনগণের আত্মত্যাগের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো স্বৈরশাসন প্রতিষ্ঠার সুযোগ নেই, কারণ দেশের জনগণ এখন গণতন্ত্রের প্রতি সচেতন এবং এর রক্ষায় সদা সজাগ।
এর আগে ভোলা সফর শেষে বরিশাল সার্কিট হাউজে পৌঁছালে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বরিশাল চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত