বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৩
৩৮
আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে চলমান আলোচনায় পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া চুক্তির সব শর্তে বর্তমান সরকার একমত না-ও হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সরকারের আলোচনা একটি চলমান প্রক্রিয়া।
তিনি আরো বলেন, আমরা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। শুধুমাত্র তাদের সিদ্ধান্তে সবকিছু হবে না, আমাদেরও নিজস্ব সিদ্ধান্ত আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আরো ১৫ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত আলোচনা চলতে পারে। তবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে আলোচনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে তিনি বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এটি দাতা সংস্থাগুলোর কাছেও ইতিবাচকভাবে প্রশংসিত হয়েছে।
জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির তুলনায় বাংলাদেশে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়নি। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হওয়ার কথা উল্লেখ করেন।
মূল্যস্ফীতি বিষয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে— সরকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সব দাতা সংস্থাই বর্তমান সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। শিগগিরই বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ সফরে আসবেন।
ভোলায় যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ
ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী
মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ভারতীয় হাই কমিশনের পহেলা বৈশাখ উদযাপন
রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী
৯০০ জনের লড়াই, বিএনপিতে কপাল খুলছে কোন ৩৬ নারীর?
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২১২ টাকা
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক