বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মে ২০২৬ বিকাল ০৫:০৮
১৩২
রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে পরিচালিত হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে শতভাগ সফলতা অর্জিত হয়েছে।
রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে পরিচালিত এ কার্যক্রমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংখ্যক শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
রাসিকের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৪ হাজার ৮৮৬ জন। এর বিপরীতে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে ৫৭ হাজার ৩৭০ জনকে, যা মোট লক্ষ্যমাত্রার ১০৪ দশমিক ৫৩ শতাংশ।
হাম রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, রাসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্বাস্থ্যকর্মী, ইপিআই সুপারভাইজার, টিম লিডার, স্বেচ্ছাসেবক, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রাসিক প্রশাসক বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। একজন শিশুও যেন টিকার আওতার বাইরে না থেকে সেই ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইতোমধ্যে প্রথম পর্যায়ে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এই সফলতা অর্জনে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল ২০২৬ থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট ৪৩৮টি কেন্দ্রে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে হাম রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। সরকারি সিদ্ধান্ত মোতাবেক হাম রুবেলা টিকাদানের সময়সীমা আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মপ-আপ করা হচ্ছে। এতে টিকা না পাওয়া শিশু খুঁজে বের করে টিকা প্রদান এবং সাথে সাথে র্যাপিড কনভিনিয়েন্স মনিটরিং করে অনলাইনে আপলোড করা হচ্ছে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত