অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে মে ২০২৬ বিকাল ০৩:৫১

remove_red_eye

১৩০

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়াতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২২ মে) সকাল ৬টা ১১ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৫২২ দশমিক ০৬ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত ধাতুটির দাম প্রায় ৩ শতাংশ কমেছে।

অন্যদিকে জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৫২২ দশমিক ৩০ ডলারে লেনদেন হচ্ছে।

মূলত, মার্কিন ডলারের দাম ৬ সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার ফলে বিদেশী ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপার মতো পণ্যগুলো আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন অর্থনীতির সাম্প্রতিক শক্তিশালী মূল্যস্ফীতি পরিস্থিতি ফেডকে উচ্চ সুদহার বজায় রাখতে উৎসাহিত করতে পারে। প্রচলিত নিয়ম অনুযায়ী, সাধারণত সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ থেকে মুখ ফিরিয়ে নেন, যার ফলে স্বর্ণ এবং রুপার মতো মূল্যবান ধাতুর চাহিদা কমে যায়।

আর্থিক প্রতিষ্ঠান ‘মারেক্স’-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, স্বর্ণের দরপতনের মূল কারণ হলো শক্তিশালী ডলার, যা প্রায় সারা বিশ্বে চলমান উচ্চ সুদের হারের কারণে আরও শক্তিশালী করছে।

অন্যদিকে মার্কিন-ইরান শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হওয়ায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে। আর তেলের উচ্চ মূল্য মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ায়, ফলে সুদের হার দীর্ঘ সময় ধরে বেশি থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়।

এদিকে স্বর্ণের সঙ্গে রুপা ও অনান্য দাতুর দামও কমেছে। শুক্রবার দিনের শুরুতে স্পট রুপার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৯৪৯ দশমিক ৪৩ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৩ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...