বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা জুন ২০২৬ সন্ধ্যা ০৬:১৯
৫৪
আগের পেশায় ফিরে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আবারও শিক্ষকতা শুরু করেছেন তিনি।
তার নতুন কর্মস্থল ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেখানে পাঠদানের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বও নিয়েছেন।
মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন সাবেক উপদেষ্টা নিজেই।
পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করে ফাওজুল কবির জানান, শিক্ষকতা মূলত তার পারিবারিক ঐতিহ্য।
চট্টগ্রামের একটি আঞ্চলিক প্রবাদের কথা স্মরণ করে তিনি বলেন, ‘চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, ‘হাইল্যার (কৃষক) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।’ আমার দাদা ছিলেন মাদরাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি।’
পূর্বপুরুষের এই মহান পেশায় আবারও ফিরতে পেরে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান।
মুহাম্মদ ফাওজুল কবির খান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগদানের আগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অধ্যাপনা করতেন। তারও আগে তিনি প্রায় পাঁচ বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে শিক্ষকতা করেছেন।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং বাংলাদেশের বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয়ে ফাওজুল কবিরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা দীর্ঘ ১৫ বছরেরও বেশি।
ইউনূস সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা নতুন কর্মস্থলে তার এই পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
স্মারকলিপি জমা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইসলামী ব্যাংকের গ্রাহকদের
মনপুরায় নিষিদ্ধ সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার মামলা
মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র অ্যাম্বুলেন্স বিকল
ভোলায় সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
লালমোহনের বেতুয়া খালে অবৈধ ১০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস
লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ
৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প একনেক সভায় অনুমোদন
আ.লীগের নেতাকর্মীসহ যে কেউ স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক