বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:০৭
১৯১
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই। এসএসসি ও সমমান পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষার কেন্দ্রেও সিসিটিভি ক্যামেরা বসানো হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
বিশেষ করে গত ১ জুন সিসিটিভি ক্যামেরা-সংক্রান্ত তথ্য চেয়েও পরদিন ২ জুন তা স্থগিত করা হয়েছিল। অবশেষে এইচএসসি ও সমমান পরীক্ষায়ও সিসিটিভি ক্যামেরা বসানো ও তা দিয়ে নজরদারির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার (১৪ জুন) ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রসমূহের সিসিটিভির ডিভিআর/এনভিআর (DVR/NVR)-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা প্রয়োজন। এ কারণে কিছু তথ্য আগামী ২১ জুনের মধ্যে [email protected] মেইলে সবাইকে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্দেশনায় মূলত দুটি বিষয় উল্লেখ করা বলা হয়েছে, মেইলের মাধ্যমে সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ) পাঠানো। প্রেরিত মেইলের Subject এর নাম: CCTV EIIN Number (উদাহরণ: CCTV 888888 {এখানে নিজ নিজ প্রতিষ্ঠানের EIIN Nnmber ব্যবহার করতে হবে})। বিষয়টি অতীব জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল রাখা হয়। এতে নকলের প্রবণতা কমেছে। পাশাপাশি এ নিয়ে সমালোচনারও সৃষ্টি হয়। পরীক্ষাকেন্দ্রে এ ধরনের পদক্ষেপে পরীক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও অনেক শিক্ষাবিদ আশঙ্কা প্রকাশ করেন।বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, ‘পরীক্ষার কেন্দ্রে নকল, অনিয়ম ও অসদুপায় অবলম্বন ঠেকাতে সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। সেজন্য আগামী ২১ জুনের মধ্যে সব কেন্দ্রের সচিবের কাছে সিসিটিভি ক্যামেরা-সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে।’
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত