অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


নিষেধাজ্ঞা অমান্য করায় ভোলায় ৯ জেলের জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২০ রাত ১১:২৬

remove_red_eye

৬২৩

অচিন্ত্য মজুমদার : মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনের অভিযানে ভোলার তজুমদ্দিন ও বোরহানউদ্দিন উপজেলায় ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময়ে ১১ হাজার ২০০ মিটার জাল, ১টি ট্রলার ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়।
 ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানান, প্রথম দিনের অভিযানে বুধবার রাত ১০টা পর্যন্ত ৭ টি ভ্রাম্যমাণ আদালত ও ৬ টি অভিযান পরিচালিত হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এ অভিযান পরিচালনা করেন। এ সময় মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় তজুমদ্দিন উপজেলা থেকে ৭ জেলে ও বোরহানউদ্দিন উপজেলা থেকে দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তজুমদ্দিন উপজেলা থেকে ১০ হাজার মিটার জাল, ১ টি ট্রলার ও ১২ কেজি ইলিশ, দৌলতখান উপজেলা থেকে ১ হাজার মিটার জাল ও মনপুরা উপজেলা থেকে ২০০ মিটার জাল জব্দ করা হয়।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...