অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৪ জেলের জেল জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২০ রাত ১০:২৯

remove_red_eye

৭২৮

২৫ হাজার মিটার জাল ও মাছ জব্দ

হাসনাইন আহমেদ মুন্না :   নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে জেলার সদর , বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাসন উপজেলায় ৩৪ জেলেকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদেরকে আটক করা হয়। শুক্রবার সকালে এদের মধ্যে ১২ জনকে ১ বছর করে জেল ও ২১ জনকে ৫ হাজার টাকা করে  ১ লক্ষ ৫ হাজার  টাকা জরিমানা করা হয়। এসময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও বেশ কিছু মাছ জব্দ করা হয়েছে।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত  উপজেলার মাঝের চর ও রাজাপুর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করা হয়। শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান আটক ৪ জনকে ১ বছর করে কারাদন্ড ও ৪ জনকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
অপরদিকে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহিন জানান, মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ১৪ জেলেকে আটক করে আইন শৃংখলারক্ষা বাহানী। পরে ভ্রম্যমাণ আদালত’র বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়ায়িব আহমাদ ৮ জনকে ১ বছর করে জেল এবং ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান ৫ জেলেকে  ১ বছর করে দন্ডাদেশ প্রদান করেন।
লালমোহন প্রতিনিধি ওমর রায়হান অন্তর জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত লালমোহনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়। ভোরের দিকে নদীতে মাছ ধরা অবস্থায় জেলে ইউনুছ ও এক শিশুসহ একটি নৌকা আটক করা হয়। এ সময় নৌকায় থাকা ১৫ হাজার মিটার জালও জব্দ করা হয়।  আটককৃত জেলে মোঃ ইউনুছকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিষ্ট্রেট সালেহ আহমেদ। সাথে থাকা শিশুকে মুছলেকায় ছেড়ে দিয়ে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে । এ ছাড়া মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলা থেকে প্রায় ১০ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়। যা পরে পুড়িয়ে ধ্বংশ করা হয়। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় চরফ্যাসন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রুহুল আমিন আটককৃত জেলেদেও ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসম নির্বিঘœ করার জন্য ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন, বিক্রি, প্রদর্শন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্য করলে কমপক্ষে ১ বছর হতে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারান্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...