অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপে করোনার মধ্যেও বাংলাদেশের মানুষ ভাল আছে : তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২০ রাত ১০:৩৮

remove_red_eye

৬৬২




ভোলায় সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক :  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন,  করোনাকালীন এমন কোন জায়গা নেই, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহায্য করেন নি। তার বড় প্রমাণ প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্যও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভোলার সাংবাদিকদের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আরও বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের কারণেই করোনার মধ্যেও বাংলাদেশের মানুষ ভাল আছে। তিনি দিন রাত কাজ করেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় যেভাবে করোনা মোকাবেলা করা হয়েছে তা পৃথিবীতে বিরল।  এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহŸান জানান।  
সোমবার দুপুরে ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে কোভিড-১৯ এর সময় সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, আজকে ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি। আগে ভারতের বেশি ছিলো, কিন্তু করোনার কারণে তাদেরটা কমেছে। আর আমাদেরটা বৃদ্ধি পেয়েছে। এটা সম্ভব হয়েছে প্রানমন্ত্রী শেখ হাসিনার কারণে।  তিনি প্রতিটি মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকি মসজিদের মোয়াজ্জিমও বাদ যায়নি। রাস্তার ঘাটে যারা অভাব অনটনে থাকে তাদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
তিনি আরো বলেন, আমরা ১৯৮১ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি। সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠা ও সততার সাথে যতœসহকারে তিনি আওয়ামীলীগ পরিচালনা করে আসছেন। আজকে তিনি বাংলাশেকে আর্ন্তজাতিক বিশ্বে একটি মর্জাদাশীল রাষ্ট্রে পরিণত করেছেন। আজকে বিশ্বের মানুষ মনে করে বাংলাদেশের বিশ্বয়কর উত্থান। এই বাংলাদেশকে নিয়েই এক সময় বিশ্বের মানুষ তুচ্ছচ্ছিল্লো করতো। এমনকি বলেছিলো বাংলাদেশ একটি তলা বিহীন ঝুড়ি। এখন তারাই বলছে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক জেল-জুলুম অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। ২১ বার তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ২০০৪ সালে গ্রেনেড নিক্ষেপ করে হত্যার করার চেষ্টা কর হয়েছিলো।

তোফায়েল আহমেদ আরও বলেন, ভোলা এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়জোন ভোলা-বরিশাল ব্রিজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা-বরিশাল ব্রিজের ঘোষণা দিয়েছেন। সেই কাজও অগ্রগতি হচ্ছে। এ সময় তিনি বলেন, ভোলায় রাস্তাঘাট নির্মাণসহ ব্যপক উন্নয়ন হচ্ছে। প্রায় ৮শ কোটি টাকা ব্যয়ে ভোলা-চরফ্যাসন সড়ক প্রসস্ত করণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

ভোলা প্রেসক্লাবে সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর কুমার বিশ্বাস,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, প্রবীন সাংবাদিক বিটিভির প্রতিনিধি এম এ তাহের,  ভোলা মুক্তিযোদ্ধা সংসদরে সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, ভোলা চেম্বার অব কর্মাসের পরিচালক সফিকুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সম্পাদক হুমায়ুন কবির,দৈনিক আাজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন,প্রেসক্লাবের সহ সভাপতি সুলতান আহমেদ প্রমুখ। পরে অনুষ্ঠানে ভোলায় কর্মরত ৭৫ জন সাংবাদকর্মীকে ১০ হাজার টাকা করে চেক বিতরণ কার্যক্রম শুরু হয়।






সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...