অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ | ২৩শে ভাদ্র ১৪৩৩


ভোলায় শহীদ ওসমান হাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৮

remove_red_eye

১১

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদর পূর্ব থানা শাখার উদ্যোগে আয়োজিত শহীদ ওসমান হাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাসনাঈন আহমেদ বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ বিনোদনের মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর পূর্ব থানা সেক্রেটারি হাফেজ সায়েম। সঞ্চালকের বক্তব্যেও খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন শহর সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ, সাবেক ভাই ও স্থানীয় নেতৃবৃন্দ। সাবেক ভাইদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে ফাইনাল ম্যাচটি আরও জমজমাট ও আনন্দঘন হয়ে ওঠে।অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।