অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মা ইলিশ শিকারের দায়ে ৪৮ জেলের জেল-জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২০ রাত ১০:৪৪

remove_red_eye

৭৮০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযানে ৪৮ জেলের জেল জরিমানা করা হয়েছে। মৎস্য বিভাগের আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত (২৪ ঘন্টায়) বিভিন্ন উপজেলায় ১০টি মোবাইল কোর্ট ও ১৮টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জেলের ১ বছর করে জেল ও ২০ জেলেকে ৫ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দ করা হয় ৬১ হাজার মিটার জাল ও ২১০ কেজি ইলিশ। পরে জাল পুড়িয়ে ধ্বংশ ও ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম সোমবার সকালে জানান, গত ২৪ ঘন্টায় জেলায় দন্ডপ্রাপ্ত ২৮ জন জেলের মধ্যে সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান ৩ জনকে ১ বছর করে জেল দিয়েছেন। বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে আটক ১ জনকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ। একইসাথে তজুমাদ্দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম ১৮ জেলেকে ১ বছর করে দন্ড দেন।

এছাড়া চরফ্যাশনের মেঘনা নদী থেকে আটক ৪ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন ১ বছর করে সাজা দেন। মনপুরায় মেঘনা থেকে আটক ২ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১ বছর করে দন্ড প্রদান করেন।
মৎস্য কর্মকর্তা আরো জানান, দৌলতখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ানুল ইসলাম ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তজুমদ্দিনে ১১ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম। এছাড়া চরফ্যাশনে ৮ জনকে ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেয়া হচ্ছেনা বলেও জানান তিনি।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...