বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:০৮
৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ৩১ আগস্ট ২০২৬ খ্রিঃ ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বরিশালস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদ। পর্যালোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় দেশের উন্নয়ন অগ্ৰযাত্রায় কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক সমৃদ্ধির জন্য সিএমএসএমই খাতসহ বিভিন্ন খাতে কমপক্ষে ২০ শতাংশ ঋণ প্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় জোরদার করণ এবং ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে রূপালী ক্যাশ, রূপালী ই-ব্যাংকিং এবং বাংলা কিউআর এর মাধ্যমে লেনদেন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করার নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি মহোদয় ব্যাংকের ঝুঁকি ভিত্তিক সম্পদ হ্রাস করার নিমিত্তে সঠিক ভাবে ক্রেডিট রেটিং সম্পন্ন করা, ঋণের সিবিএস ডাটাবেজে সঠিক ভাবে যোগ্য জামানতের মূল্য ইনপুট দেয়া এবং সঠিক নিয়মে সিআইবি রিপোর্ট করার জন্য নির্দেশনা প্রদান করেন। সভাপতি মহোদয় ১৮০ দিনের কর্মসূচিতে সুদবিহীন ও স্বল্প সুদবাহী আমানত সংগ্রহ, হিসাব খোলা, বাংলা কিউআর অনবোর্ডিং, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, শ্রেনীকৃত ঋণ আদায় সহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে বরিশাল বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জনের কথা উল্লেখ করেন এবং বছরের বাকি সময়ে সততা ও নিষ্ঠার সাথে পরিশ্রম করে সার্বিক ব্যবসায়িক কর্মকাণ্ডে সাফল্য অর্জনের জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় বরিশাল বিভাগের আওতাধীন পটুয়াখালী জোনের জোনাল ম্যানেজার মোঃ মনজুর হোসেন, বরিশাল জোনের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, ভোলা জোনের জোনাল ম্যানেজার সনৎ কুমার সাহা, পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার এফ,এম, এনামুল হক, বিভাগীয় কার্যালয়, জোনাল অফিস ও বিভিন্ন কর্পোরেট শাখার নির্বাহীবৃন্দ, সকল শাখা ব্যবস্থাপক এবং উপশাখা সমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।
তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা
ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল
ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত