বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৯
৪৪
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিপিসিপিসি) মন্ত্রী চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আইডিপিসিপিসি মন্ত্রীর সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কারণ তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছিলেন।
বৈঠককালে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন হুমায়ুন কবির। একই সাথে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সফল করার ক্ষেত্রে তার অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইয়াও ওয়েনের মেয়াদকালে দ্বিপক্ষীয় সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ স্তরে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ সংলাপসহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া শুরু হওয়ার পথে রয়েছে।
ইয়াও ওয়েন বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করতে পারাকে অত্যন্ত সম্মানের বিষয় বলে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে এটিকে বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করেন রাষ্ট্রদূত।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক অব্যাহতভাবে আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া তিনি যথাযথ দায়িত্বপালনের জন্যে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
হুমায়ুন কবির রাষ্ট্রদূতের নতুন কর্মস্থলের সাফল্য কামনা করে আবারও উভয়ের দেখা হবে বলে আশা প্রকাশ করেন।
জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান
মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ
২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না
মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী
ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা
ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত