বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫২
১২
চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে এ পরীক্ষায় উত্তীর্ণদের চলতি শিক্ষাবর্ষেই একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কোনো কারণে এ বছর বিশেষ পরীক্ষা আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি এবং পরবর্তী বছর সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার দাবিও জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর একজন শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি ও পরবর্তী শিক্ষাজীবন নির্ভর করে। ফলে এ পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অনেক শিক্ষার্থী অনিশ্চয়তায় পড়েছেন। তাদের অভিভাবকেরাও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
তারা বলেন, একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার অর্থ কোনো শিক্ষার্থীর মেধা বা সম্ভাবনা শেষ হয়ে যাওয়া নয়। বরং যেসব বিষয়ে ঘাটতি রয়েছে, সেগুলো কাটিয়ে ওঠার সুযোগ দেওয়া প্রয়োজন। এ জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা চালু করতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
শিক্ষার্থীদের প্রথম দাবি, এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্যদের জন্য চলতি বছরেই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন করতে হবে। এর মাধ্যমে তারা পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন।
দ্বিতীয় দাবিতে বিশেষ পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি এবং অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে দ্রুত সুস্পষ্ট নির্দেশনা প্রকাশের আহ্বান জানানো হয়েছে। শিক্ষার্থীদের মতে, আগে থেকে এসব তথ্য জানানো হলে পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।
তৃতীয় দাবিতে পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সময়সূচি ঘোষণার কথা বলা হয়েছে। পাশাপাশি দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা, যাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হতে সমস্যা না হয়।
চতুর্থ দাবিতে বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পঞ্চম দাবিতে বিকল্প ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, কোনো কারণে চলতি বছর বিশেষ পরীক্ষা আয়োজন সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। একই সঙ্গে পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, তারা কোনো নিয়মবহির্ভূত সুবিধা চাইছেন না। বরং শিক্ষাজীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়ার আশঙ্কা দূর করতে বাস্তবসম্মত সমাধান চান।
তাদের মতে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে উদ্যোগ নিলে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিকল্প সুযোগ তৈরি করা সম্ভব। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় থাকবে।
শিক্ষার্থীরা আরও বলেন, তাদের আন্দোলনের উদ্দেশ্য কোনো সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং নিজেদের যোগ্যতা প্রমাণের আরেকটি সুযোগ পাওয়ার দাবিতেই তাঁর শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন।
একটি পরীক্ষার ফলাফলের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন অযথা পিছিয়ে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত