অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৯ই কার্তিক ১৪৩৩


মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক ৯৫ হাজার টাকা জরিমানা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৬ রাত ০৯:১২

remove_red_eye

১১

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের সময় যৌথ অভিযানে ১৯ জেলেকে আটক করা হয়। এই সময় বিপুল পরিমানে জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১১ টায় উপজেলার দাসের হাট সংলগ্ন মেঘনায় অভিযান চালিয়ে জাল, মা ইলিশ ও জেলেদের আটক করা হয়।
পরে আটককৃত ১৯ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৯৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও খান সালমান হাবিব। এছাড়াও জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় ও ৩০ কেজি মা ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়। 


জরিমানা দেওয়া ১৯ জেলে হলেন, কালাম, রুবেল, শামিম, বিক্রম,আলিফ, শামিম, সুজন, নুরনবী, ছালাউদ্দিন, ইমন, শাকিব, আলমগীর, মনির, মোছলেহউদ্দিন, রবিন, আজমেরী, রহিম, হেলাল ও আকতার। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন, চরফৈজুদ্দিন ও দাসেরহাট এলাকায়।
এই ব্যাপারে সহকারি মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, ১৯ জেলেকে আটক করে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে ও জব্দকৃত ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।