অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৯ই কার্তিক ১৪৩৩


মনপুরায় পুলিশের অভিযানে যুবলীগের সভাপতি গ্রেফতার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৬ রাত ০৯:১৫

remove_red_eye

১১

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে আটক করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০ টায় গ্রেফতারকৃত আসামী যুবলীগ সভাপতি ও প্রধান শিক্ষককে আদালতে সোর্পদ করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মোঃ শহিদুল ইসলাম মোল্লা উপজেলা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই, ইউনিয়নের বাসিন্দা।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতা পুলিশের ওপর হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। আদালতের নির্দেশে গ্রেফতার করে সোর্পদ করা হয়।