বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি সোমবার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৭
৫০
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি সোমবার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার হতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া দপ্তর।
ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাত পশ্চিমবঙ্গে না হলেও এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকা থেকে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের দিকে ঘূর্ণিঝড়ের গতিপথের বাঁকের প্রভাবেই বাংলায় আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে পারে।
পরিস্থিতির কথা মাথায় রেখে ২৭ অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতোমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাদের সোমবারের মধ্যেই উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলোতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। ওই চার জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলতে পারে।
শুক্রবার মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টি হতে পারে।
তবে কলকাতায় ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা তুলনামূলক কম। শহর ও সংলগ্ন জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশের উপকূলীয় এলাকাতেও পড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজারে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।
নিষেধাজ্ঞায় নদীতে মাছ ধরা বন্ধ, লালমোহনে চালের অপেক্ষায় ১৬ হাজার ৫৭৫ জেলে
লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার আর্থিক সহায়তা
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : রাষ্ট্রপতি
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত
৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
এবার ভারতজুড়ে বিক্ষোভ করছে বিজেপি
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত