অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ | ১১ই কার্তিক ১৪৩৩


লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার আর্থিক সহায়তা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

৬২

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে ১৯০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এসব চেক বিতরণ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ ও শফিউল্লাহ হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া ঝান্টু এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী ও লালমোহন পৌরসভা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমনসহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে ১৯০টি দুস্থ ও অসহায় পরিবারের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় সহায়তা গ্রহণকারী সুবিধাভোগীরাও উপস্থিত ছিলেন।
এ আর্থিক সহায়তা অসহায় পরিবারগুলোর দৈনন্দিন চাহিদা পূরণে কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।