মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৬
৫৯
উপজেলা প্রশাসনের ভিটি বরাদ্দের প্রতিবাদ
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় উপজেলা প্রশাসন বিকল্প বাজার সৃষ্টি করে ব্যবসায়ীদের জন্য ভিটি বরাদ্দের কার্যক্রম শুরু করে। ওই ভিটি বরাদ্দের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে উপজেলা সদর হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা।
সোমবার দুপুর ৩ টায় উপজেলা পরিষদের ভবনের সামনে এই বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে হাজিরহাট বাজারে তিন শতাধিকের ওপরে ব্যবসায়ীরা।
এই সময় হাজিরহাট বাজার ব্যবসায়ী নেতা মিজান পাটোয়ারী অবস্থান কর্মসূচীতে বক্তব্যে জানান, উপজেলা প্রশাসন পরিকল্পিতভাবে ৫০ বছরের পুরনো বাজার হাজিরহাট বাজার ভেঙ্গে নতুন বাজার করতে চায়। তারা টাকার লোভে এই কাজ করছে। উপজেলা প্রশাসন অবৈধ ভিটি বরাদ্দের কার্যক্রম বন্ধ না করলে আগামী দিন থেকে ব্যবসায়ীরা লাগাতার আন্দোলন করবে বলে হুশিয়ারি দেন।
আরেক ব্যবসায়ী নেতা নাসির উদ্দিন জানান, হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা ঋণ করে ব্যবসা পরিচালনা করছে। কিন্তু উপজেলা প্রশাসন টাকার লোভে উপজেলা পরিষদের কিছু জায়গায় ভিটি বরাদ্দের নামে লুটপাঠ চালিয়ে হাজিরহাট বাজার নষ্ট করতে চাচ্ছে। তিনি ওই ভিটি বরাদ্দ দেওয়া থেকে উপজেলা প্রশাসনকে সরে আসার আহবান জানান। পাশাপশি আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন।
জানা যায়, উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে ও চতুর্থ শ্রেণি ক্লাবের পাশে শতাধিক ভিটি বরাদ্দের জন্য কার্যক্রম শুরু করে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে প্রতিটি ভিটির জন্য ৫০ হাজার ও চতুর্থ শ্রেণি ক্লাবের পাশে প্রতিটি ভিটির জন্য এক লক্ষ টাকা পে-অর্ডারের মাধ্যমে আবদন করার জন্য সার্কুলার জারি করে। মঙ্গলবার সকালে যাচাই-বাছাই শেষে লটারীর মাধ্যমে ভিটি বরাদ্দের দেয় উপজেলা প্রশাসন। পরে খবর পেয়ে হাজিরহাট ব্যবসায়ীরা প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব জানান, হাজিরহাট বাজার থেকে দূরে উপজেলা পরিষদের জায়গায় একশত ব্যবসায়ীকে ভিটি বরাদ্দের কাজ শেষ পর্যায়ে। হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা তখন প্রতিবাদ করেনি। এখন করছে।
চরফ্যাশনে দুই বিদ্যালয়ে তালা, শিক্ষক-শিক্ষার্থী কাউকে পাননি ইউএনও
মনপুরার দুই শতাধিক ট্রলার সাগরে, মা ইলিশ শিকারের অভিযোগ
মনপুরায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
রাজনৈতিক কর্মসূচিতে ফ্যাসিবাদ উৎসাহিত করার উপাদান থাকা উচিত নয়: রিজভী
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান
সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির অগ্রবাহিনী হয়েছে যুবদল: রিজভী
বাংলাদেশে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত