অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক ১৪৩৩


লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৬ রাত ০৯:২৮

remove_red_eye

৯৩

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে আনন্দ র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে যুবদলের লালমোহন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আনন্দ র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মো. আজীজ শাহীন, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সহসভাপতি মো. মোসলেউদ্দিন, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজ।
এ সময় বিএনপি, যুবদল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।