বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২০ রাত ০৯:০৯
৭৭৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বাপ্তা চাচড়া গ্রামের শাহজাহানের ছেলে সোহাগের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোহাগের স্ত্রী রিমার বড়ভাই মাছুম বাদি হয়ে রিমার স্বামী সোহাগ, শ্বশুর শাহজাহান, শাশুড়ি মিনরা বেগমকে আসামী করে ভোলা থানায় গত বুধবার মামলা দায়ের করে। পরদিন বৃহস্পতিবার পুলিশ মামলার প্রধান আসামি সোহাগকে গ্রেফতার করেছে।
মামলার এজাহার ও স্থানীয়রা জানায়, গত বছর আগে বাপ্তা বাসস্টান্ড এলাকার খোকনের মেয়ে রিমার সাথে বাপ্তা ইউনিয়নের চাচড়া গ্রামের শাহজাহানের ছেলে সোহাগের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহাগ ও তার বাবা-মা ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। অসহায় এবং গরিব হওয়ায় রিমার বাবার বাড়ির লোকজন যৌতুক দিতে অপারগতা করে। এ নিয়ে বিভিন্ন সময় নানান অজুহাতে রিমার উপর অত্যাচার নির্যাতন করা হত। সর্বশেষ গত ২৬ অক্টোবর রাতে স্বামী ও শ্বশুর শাশুড়ি মিলে রিমাকে বেদম মারধর করে। খবর পেয়ে পরদিন রিমার ভাই মাছুম গিয়ে রিমাকে এনে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রিমা মহিলা সার্জারি ওয়ার্ডের ৫৭নং বেডে চিকিৎসাধিন রয়েছে।
ভোলা থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, এ ঘটনায় ২৮ অক্টোবর ৪৯ নং মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার মামলার প্রধান আসামী সোহাগকে পুলিশ গ্রেফতার করেছে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত