অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রতিবন্ধীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে: ভোলা পুলিশ সুপার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২০ রাত ০৮:৫৬

remove_red_eye

৫৯৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রতিবন্ধীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। প্রতিবন্ধীরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠজীব। তদেরও সমাজে অন্যদের মতো ভালভাবে বসবাস করার অধিকার আছে। তারা সমাজের বোঝা নয়, যথাযথভাবে তদেরকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশের সম্পদে পরিণত করা সম্ভব। রবিবার (০১ নভেম্বর) ভোলা চিলড্রেন স্পেশাল স্কুল (বিসিএসবি) আয়োজনে করোনাকালীন প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের ব্যাপারে যথেষ্ট কাজ করছে। তাদেরকে মাসিক ভাতা দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে প্রতিবন্ধীদের মধ্যে বৈষম্য সৃষ্টি না করে তাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখতে সচেষ্ট হই। তিনি বর্তমান এই বৈশ্যিক মহামারী করোনাকালীন সময়ে ভোলার প্রতিবন্ধীদেরকে আর্থিক সহায়তা করার জন্য ইউকে থেকে দিনা ইউনারসহ অন্যান্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিসিএসবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি শিক্ষাবিদ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, ট্রাস্টি বোর্ডের সদস্য মুহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে স্কুলের পরিচালক মোঃ জাকিরুল হক জানান, এ পর্যন্ত ৪২৮ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...