অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২০ রাত ০৯:৪১

remove_red_eye

৭০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘মুজিব বর্ষের আহŸান যুব কর্মসংস্থান’ এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার সকালে ভোলা জেলা প্রশাসকের কনফারেন্সে হল রুমে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় যুব সংগঠনের মাঝে ঋনের চেক বিতরণ, সনদপত্র ও পুরষ্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল মমিন টুলু।
যুব উন্নয়নের উপ-পরিচালক আবদুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর কুমার বিশ্বাস, প্রবীণ সাংবাদিক এম এ তাহের, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
এ বছর শ্রেষ্ঠ আত্মকর্মী হয়েছেন, দৌলতখানের আনোয়ার হোসেন। শ্রেষ্ঠ সংগঠনক নির্বাচিত হয়েছেন, গ্রামীণ মহিলা উন্নয়ন সংগঠনের হালিমা পারভীন ডেইজী। প্রতি বছর যুবকদের স্বনির্ভর করতে এবং কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে আমাদের অর্জন কম নয়। যুবকদের প্রতি প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজ করতে হবে। তথ্যপ্রযুক্তিতেও আমরা অনেক এগিয়েছি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুবকদের ভাগ্য উন্নয়নের পথ সুগম হয়েছে। তাই দেশকে আরও এগিয়ে নিতে যুবকদেরকে উদ্যোগী হতে হবে। কর্মসংস্থান তৈরি করতে হবে। যুবরা যদি কর্মমুখী হয় তাহলে আমাদের দেশ অতি শীঘ্রই উন্নত দেশে পরিণত হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...