বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২০ রাত ১০:৩৯
৭১৩
মারধরের ঘটনায় মামলা করায় বোনকে হুমকি
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনের বিরুদ্ধে মামলা ও মারধরের অভিযোগে আপন ছোট বোন পাপিয়া চৌধুরী মামলা করায় এবার তাকে হুমকি দিয়েছে। এ ঘটনায় বিচার ও পাপনকে গ্রেফতারের দাবী জানিয়ে মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগ সভাপতির একমাত্র ছোট বোন পাপিয়া চৌধুরী।
সংবাদ সম্মেলনে পাপিয়া চৌধুরী জানান, ২০১৬ সালে বাবা বাবুল চৌধুরী মারা যাওয়ার পরে আমার বড় ভাই পাপন চৌধুরী ছাত্রলীগ এর ক্ষমতার অপব্যবহার করে গোপনে ভোলা পৌরসভা থেকে ভুয়া ওয়ারিশ সনদ বানিয়ে সব সম্পত্তি নিজের নামে নেয়ার চেষ্টা করে। এমনকি এসি ল্যান্ড অফিসের সামনে আমাকে গালমন্দ করে ও হুমকি দেয়। এ ঘটনায় আমি উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করি। এ ঘটনার পর গত ৩১ অক্টোবর দপুরে আমার কালিবাড়ি রোডের ভাড়া বাসায় এসে আমাকে এবং আমার স্বামীকে মারধর করে। এ সময় আমার ব্যবহৃত দুটি মোবাইল ও টাকা নিয়ে যায়। এ ঘটনায় গত ১ নভেম্বর আমি বাদি হয়ে ভোলা সদর থানায় মামলা দেই। কিন্তু পুলিশ তাকে এখনও গ্রেফতার করতে পারেনি। উল্টো মামলা করায় পাপনের পক্ষ থেকে তাদের চাচা আলামিন চৌধুরী পাপিয়ার বাসায় গিয়ে হুমকি দেয়। এমনকি জমি দখলে যেতে পারবেনা এবং মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। এসময় তিনি বাবার সম্পত্তি ফিরে পাওয়ার পাশাপাশি পাষন্ড ভাইয়ের নির্যাতনের এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির কাছে বিচারও দাবি করেন পাপিয়া । সাংবাদিক সম্মেলনে পাপিয়ার স্বামী মো: মাজেদু রহমান ও তাদের সন্তান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ মে পাপন চৌধুরীকে সভাপতি ও রিয়াজ মাহামুদকে সম্পাদক করে এক বছরের জন্য ভোলা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। সেই কমিটির মেয়াদ চার বছর আগে শেষ হলেও এখনও মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়নি। সেই কমিটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজী, নারী নির্যাতনসহ একাধিক অভিযোগে থানায় মামলা হয়। এর মধ্যে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলা পর্যন্ত রয়েছে। এদিকে ৪ বছর আগে মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছে ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত