অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

দেশের ইতিহাসে জাতীয় ৪ নেতার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২০ রাত ১০:৪৩

remove_red_eye

৬২১

ভোলায় জেলহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর সাথে কখনো বেইমানি করেননি। তারা ছিলেন সৎ, আদর্শবান ও নিবেদিত নেতা। বরং সারাটা জীবন বঙ্গবন্ধুর অবর্তমানে যখন প্রয়োজন হয়েছে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে জাতীয় ৪ নেতার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যতদিন বাংলার মাটি ও মানুষ থাকবে ততদিন জাতি কৃতজ্ঞ চিত্তে ৪ নেতাকে স্বরণ করবে।
মঙ্গলবার দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় ঢাকা থেকে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, তিনি আজকের এই দিনে ময়মনসিংহ কারাগারে বন্দি ছিলেন। এই ময়মনসিংহ কারাগারে একজন মেজর অস্ত্রসহ প্রবেশ করার চেষ্টা করেছিলো। কিন্তু কারাগারের জেল সুপার ও ময়মনসিংহের পুলিশ সুপার অস্ত্র নিয়ে কাউকে জেলের মধ্যে প্রবেশ করতে দেয়নি উল্লেখ করে জাতীয় ৪ নেতার সাথে বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সাবেক বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা হতো না। আজ আমরা সেই নেতার জন্ম শতবার্ষিকী পালন করছি। কিন্তু করোনার কারণে আমরা যেভাবে পালন করতে চেয়েছিলাম সেভাবে পালন করতে পারিনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিলো, যাতে সেই পরিবারের কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ট হতে না পারে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তার কন্যা শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিলো। কিন্তুু তিনি আজ আল্লাহর অসীম রহমতে তিনি বেঁচে থেকে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায়  নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ভোলা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমূখ।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...