বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২০ রাত ১০:৪৩
৫৩৯
ভোলায় জেলহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর সাথে কখনো বেইমানি করেননি। তারা ছিলেন সৎ, আদর্শবান ও নিবেদিত নেতা। বরং সারাটা জীবন বঙ্গবন্ধুর অবর্তমানে যখন প্রয়োজন হয়েছে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে জাতীয় ৪ নেতার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যতদিন বাংলার মাটি ও মানুষ থাকবে ততদিন জাতি কৃতজ্ঞ চিত্তে ৪ নেতাকে স্বরণ করবে।
মঙ্গলবার দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় ঢাকা থেকে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, তিনি আজকের এই দিনে ময়মনসিংহ কারাগারে বন্দি ছিলেন। এই ময়মনসিংহ কারাগারে একজন মেজর অস্ত্রসহ প্রবেশ করার চেষ্টা করেছিলো। কিন্তু কারাগারের জেল সুপার ও ময়মনসিংহের পুলিশ সুপার অস্ত্র নিয়ে কাউকে জেলের মধ্যে প্রবেশ করতে দেয়নি উল্লেখ করে জাতীয় ৪ নেতার সাথে বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সাবেক বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা হতো না। আজ আমরা সেই নেতার জন্ম শতবার্ষিকী পালন করছি। কিন্তু করোনার কারণে আমরা যেভাবে পালন করতে চেয়েছিলাম সেভাবে পালন করতে পারিনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিলো, যাতে সেই পরিবারের কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ট হতে না পারে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তার কন্যা শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিলো। কিন্তুু তিনি আজ আল্লাহর অসীম রহমতে তিনি বেঁচে থেকে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ভোলা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমূখ।
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক