অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং প্রশিক্ষণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২০ রাত ১০:৪৪

remove_red_eye

৬৭৭

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলাতে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার (২য় পর্যায়) পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য সুরক্ষা মেনে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ  প্রশিক্ষণ কর্মসূচি  শুরু হয়। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ প্রশিক্ষণ কমর্সূচির শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন  ভোলার আরডিসি মোঃ রায়হানুল ইসলাম।
প্রশিক্ষণে হোল্ডিং এন্ট্রি,  দৈনিক আদায় এন্ট্রি, ক্যাশ ও পাস বই এন্ট্রি,  লেজার রিপোর্ট, দৈনিক আদায় ও মাসওয়ারী রিপোর্ট, ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ, এলডি ট্যাক্স ক্যালকুলেটর, ২নং রেজিস্টার আপডেট, এসিল্যান্ড কর্তৃক রেজিস্টার-২ যাচাই প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়। উল্লেখ্য, প্রশিক্ষণে ভোলা জেলার ০৭ উপজেলার সর্বমোট ২১ জন সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন  ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন উপ-ভূমি সহকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...