বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২০ সন্ধ্যা ০৭:৩২
৯১৩
১০ কোটি টাকার জাল মাছ ও ট্রলার জব্দ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলাসহ উপকূলের ৮ জেলায় মা ইলিশের ভরা প্রজনন মৌসুমে ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা আমান্য করায় ২৮৮ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন । এময় তাদেও কাছ থেকে প্রায় ১০ কোটি টাকার জাল মাছ ও ট্রলার জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ভোলায় এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোন কমান্ডার এম মনজুর-উল-করিম চৌধুরী এ তথ্য জানান।
কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরো জানান, মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন ভোলাসহ ৮ জেলায় অভিযান চালিয়ে আটককৃত জেলেদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১১ লাখ ৪৬ হাজার মিটার কারেন্টজাল, ১২ লাখ ৩১ হাজার মিটার সুতার জাল, বেহুন্দি জাল ৮টি, বেড়জাল ২শ’ মিটার মশারী জাল ১ হাজার মিটার, চরঘেরাজাল ৭৩ হাজার মিটার, ৯১টি ট্রলার ও ১ হাজার ১৬৩ কেজি ইলিশ। আটককৃত জালের বাজার দাম প্রায় ১০ কোটি টাকা। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষে আগামী দিনেও এমন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দল্লাহ খান, জেলা খামার ব্যবস্থাপক মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম, হাবিবুর রহমান, ইলিশা নৌ-থানার ভাপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাব অপু, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি এম খালেক, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি এম নুরুল ইসলামসহ ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত