অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার ২২ দিনে ৬০৬ জেলের জেল-জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২০ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

৮২৭

দেড় কোটি টাকা  জাল উদ্ধার

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞকালীন সময়ে ৬’শ ৬ জেলের জেল-জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৩’শ ৮৫ জেলের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ২’শ ২১ জেলের ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৩’শ ৫৫টি অভিযান ও ১’শ ৭৯টি মোবাইল কোর্টের মাধ্যেমে এসব দন্ড প্রদান করা হয়। নির্ধারিত সময়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৬ লাখ ২১ হাজার মিটার জাল উদ্ধার করা হয়। যা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য বিভাগের আয়োজনে কোষ্টগার্ড, নৌ-বাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন এসব অভিযান পরিচালনা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। একে রক্ষা করতে অন্যান্য যেকোন সময়ের চাইতে সকলের প্রচেষ্টা ও আন্তরিকতায় এ বছরের অভিযান অনেকটাই সফল হয়েছে। সরকারের ব্যাপক প্রচার-প্রচারণার ফলে নদীতে জেলেদের উপস্থিতি কম ছিলো। তারপরেও যারা নদীতে নেমেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে।
তিনি আরো বলেন, ২২ দিনের অভিযানে মোট ৩৪৯ টি মামলা দায়ের হয়েছে। এছাড়া এই সময়ে বেশকিছু মাছ ধরার নৌকা-ট্রলার জব্দ করা হয়। যা পরবর্তিতে নিলামে তুলে ৫ লাখ ৫৪ হাজার টাকা বিক্রয় করে রাষ্ট্রীয় কোষাগাড়ে জমা দেয়া হয়েছে। আর ইলিশ জব্দ করা হয় প্রায় ২ হাজার কেজি। যা অসহায়দের মধ্যে বিতরণ হয়েছে। এবারের প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘেœ ডিম ছাড়তে পারায় ইলিশ উৎপাদনের লক্ষমাত্রা অতিক্রম হবে বলে আশা করেন জেলার প্রধান এই মৎস্য কর্মকর্তা।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসম নির্বিঘœ করার জন্য সরকার ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন, বিক্রি, প্রদর্শন ও মজুদ নিষিদ্ধ করেছে। আইন অমান্য করলে কমপক্ষে ১ বছর হতে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারান্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। গত রাত ১২টা ১ মিনিট থেকে এ নিষেধাজ্ঞা উঠে যায়।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...