বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২০ রাত ০৯:৫২
৭২৫
জসিম রানা : ভোলার উত্তর দীঘলদিতে দিন মজুরের স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে ইউপি মেম্বার। ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিনমজুর এক রিক্সা চালকের স্ত্রীর পা ভেঙ্গে দিয়েছে ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার জামাল উদ্দিন। এ ব্যাপারে ভোলা সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় উত্তর দিঘলদী ২নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন রিস্কাচালকের স্ত্রী হাজেরা বেগম (৩৫) বলেন, আমার ছেলে আকবার জামাল মেম্বারের বাড়ীতে রাজ মিস্ত্রির কাজ করত। মঙ্গলবার কাজ শেষে সন্ধ্যা ৬টার দিকে আকবর বাড়ী আসতে চাইলে বার্তি কাজ কারার জন্য মেম্বারের সাথে তার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে জামাল মেম্বার আমার ছেলে কে মারধর করার হুমকি দিলে, আকবার এসে আমাকে ঘটনা খুলে বললে, আমাদের এলাকার মুরব্বী সিরাজ খাঁন কে বিষয়টি জানিয়ে আমরা বাড়ী আসার পথে হঠাৎ মেম্বার জামাল তার পালিত ক্যাডার বাহিনী নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে আমাকে পিটিয়ে আমার পা ভেঙ্গে দেয় এসময় জামাল মেম্বার আমার স্বামী ও ছেলেকে পিটিয়ে এলাকা ছাড়া করে আমার পড়নের কাপড়চোপড় ছিড়ে স্মীলতা হানী কারে। অন্যদিকে জামাল মেম্বার ও তার ক্যাডার বাহিনী আমার পড়নে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। আহত হাজেরার মেয়ে আসমা বলেন, জামাল মেম্বারের অনেক ক্ষমতা তার ভয়ে এলাকার কেউ কথা বলে না, আমার বাবা রিস্কা চালক এখন আমার মায়ের চিকিৎসা করাবো কিভাবে ? কান্নাজড়িত কন্ঠে আসমা তার মায়ের উপর হামলার ঘটনায় মেম্বার জামালের দৃষ্টান্তমূলক স্বাস্থি দাবী করে। এই বিষয়ে অভিযুক্ত জামাল মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে মোবাইল ফোন কেটে দেয়।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত