অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২০ দুপুর ০২:৫৯

remove_red_eye

৬৫১

অচিন্ত্য মজুমদার: সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার, অত্যাচার নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। 

আজ শনিবার দুপুরে শহরের কে জাহান মার্কেট চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

ভোলা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী'র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ। 

এছাড়া বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপাল চন্দ্র সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শিবু কর্মকার। 

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন কর্মকার, যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক লক্ষণ দাস, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক পিন্টু মণ্ডল, সদস্য-সচিব অর্নব চন্দ্র দে, সদস্য সুবল চন্দ্র দাস ও রাজু পোদ্দারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়য়ের ওপর অত্যাচার নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় বারবার এর পুনরাবৃত্তি হচ্ছে। তাই অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান বক্তারা।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...