অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

"উন্নয়নে দলিতদের পেছনে রাখা যাবে না" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২০ রাত ০৮:১৪

remove_red_eye

৬৬৮

অচিন্ত্য মজুমদার: ‘উন্নয়নে দলিতদের পেছনের রাখা যাবে না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে "স্থায়ীত্বশীল উন্নয়ন লক্ষ্য মাত্রা ২০৩০ অর্জনে দলিত অনগ্রসর জনগোষ্ঠী অর্ন্তভূক্তি" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বি.ডি.ই.আর.এম) উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ এর সহযোগিতায় আজ সোমবার সকাল ১১টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কেন্দ্রীয় কিমিটির সহ-সভাপতি বিভূতোষ রায়ের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, কেন্দ্রীয় বিডিইআরএম এর উপদেষ্টা জাকির হোসেন, যুব বিষয়ক সম্পাদক শিপন রবিদাস, ভোলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, সমাজসেবা অধিদপ্তরের শহর কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জেলা বিআরডিবি'র চয়ারম্যান গৌরাঙ্গ চন্দ্র দে, জেলা বিডিইআরএম এর সভাপতি চন্দ্রমোহন সিডু, সাধারণ সম্পাদক স্বপন কুমার দেসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী এবিএম আনিসুজ্জামান। 

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। কোন দরিদ্র গোষ্ঠীকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। তাই এ দেশে বৈষম্য থাকুক, কোন ভেদাভেদ থাকুক সেটা আমরা চাই না। আমরা চাই প্রত্যেকে মানুষ সম্মানের সাথে এক প্লাটফর্মে বসবাস করুক। তাই উন্নত বাংলাদেশ গঠনে সকলকে ঐক্য বদ্ধ থাকতে হবে বলেও বক্তারা এ সময় উল্লেখ করেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...