অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের বর্বর নির্যাতন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২০ রাত ০৮:৫৭

remove_red_eye

৮৭৭

আকতারুল ইসলাম আকাশ : পৈতৃক বসতি-ভিটার ৩২ শতাংশ জমির দ্ব›দ্বকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের উপর অমানুষিক নির্যাতন করেছে বড় ভাই। বর্তমানে আহত ছোট ভাই ভোলা পুরুষ সার্জারী ওয়ার্ডের বার্ণ ওয়ার্ডের অতিরিক্ত ৮ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রৌদ্রের হাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বশার (২১) ওই ইউনিয়নের চর মনসা গ্রামের আজিজুল বেপারির ছোট ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম বশির (৩০) বেপারি। চিকিৎসাধীন বশার জানান, তাদের পৈতৃক ৩২ শতাংশ জমি জোরপূর্বক জবর দখল করতে পায়তারা চালায় বশির। একপর্যায়ে বশির জমি দখল করতে না পেরে ৭ মাস আগেও তাঁর মা বাবা ও ছোট ভাই বশারের উপর হামলা চালিয়েছে। যাঁর প্রেক্ষিতে বশিরের মা তাঁর নামে ভোলা জজ কোর্টে সেসময় মামলাও দায়ের করেছেন। সেই মামলার জের ধরে পুনরায় দখলে ব্যর্থ হয়ে শুক্রবার আবারও রৌদ্রের হাট বাজার সংলগ্ন এলাকায় বশির বশারের উপর হামলা চালায়। হামলা বশারের দুই হাত ভেঙে গেছে এবং শরীর বিভিন্ন জায়গায় জখম হয়েছে।হামলার ঘটনায় অস্বীকার করেছেন অভিযুক্ত বশির। তিনি জানান, তাঁর সাথে এরকম কোনো ঘটনাই ঘটেনি।
তবে রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বশার বশির ও তাঁর পিতা মাতা সবাই বেপরোয়া। কেউই কারো কথা শোনেনা। একাধিকবার সালিশ বিচার হলেও তাঁরা কেউই তা মানছেনা।                                 
                                                                                       





ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

আরও...