অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মোহনা টেলিভিশনের বর্ষপূর্তি পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২০ রাত ১০:২৬

remove_red_eye

৭৯০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মোহনা টিভি দর্শক ফোরাম, ভোলার আয়োজনে, র‌্যালী, কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলায় বে-সরকারি টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভোলা প্রেস ক্লাবের হল রুমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ইউনুস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা গোয়েন্দা বিভাগ (ডিবি)র অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম, ভোলা সচেতন নাগরিক পরিষদের সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। এসময় ভোলার পেশাদার বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, গত ১১ বছর যাবৎ মোহনা টেলিভিশন মানুষের সেবায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। যার কারণে মোহনা টেলিভিশন বর্তমানে ভোলার দর্শকদের কাছে একটি জনপ্রিয় টিভি চ্যানেল হিসেবে পরিচিতি লাভ করেছে। তারা মোহনা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি জসিম রানাকে আগামী দিনগুলোতে অপরাধ, জনদূর্ভোগ, উন্নয়নসহ বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ সংগ্রহের জন্য পরামর্শদেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, ভোলার স্বাধীন বাংলা ব্যান্ড দলের পরিচালক জসিম রানা ও অন্যান্য শিল্পীরা।    

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...