অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২০ বিকাল ০৫:১৫
৭১৭
অচিন্ত্য মজুমদার: ভয়াল ১২ নভেম্বর স্মরনে ভোলায় নানা কর্মসূচী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাবের আয়োজনে ১২ নভেম্বরের স্মৃতিচারণ আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি প্রবীন সাংবাদিক এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন। প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুর সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনু, প্রবীন সাংবাদিক বিটিভি প্রতিনিধি মোঃ আবু তাহের, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহাবুবুল আলম নিরব মোল্লা, ১২ নবেম্বর জলোচ্ছাসে একই পরিবারের ৫২ জন স্বজন হারা কলেজ শিক্ষক আসেদ হোসেন ও পিতাহারা ব্যাংক কর্মকর্তা ভবনঞ্জন মজুমদার সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ই নভেম্বর উপকূলে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছাস ও ঘুর্ণিঝড়ের আঘাতে প্রায় ৫ লাখ লোক প্রাণ হারায়। উপকূলের মানুষের অধিকার, ন্যায্যতার দাবিতে দিনটিকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রিয় ভাবে বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবী জানান ।
এর আগে উপকূল ফাউন্ডেশন এর আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ স্বীকৃতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় । এছাড়া চরফ্যাসন, মনপুরা, তজুমদ্দিনসহ বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত