অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২০ সন্ধ্যা ০৭:২৮

remove_red_eye

৭৯০



বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে তৃতীয় দিনের মতো ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।  বুধবার বেলা ১২ টায় ভোলা প্রেসক্লাবের সামনে  জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ঘন্টা ব্যাপী এ  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিনর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন,ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,  সাইফুল ইসলাম বাবু,মাকসুদ,রুবেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পাকিস্তানের দোষররা ধর্মকে অপব্যাখা দিয়ে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সারাদেশে হবে। এতে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না । যারা এসব করছে ,কটুউক্ত করে তদের আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। এর আগে গত ২ দিন যুবলীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...