অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২০ রাত ০৯:৩৬

remove_red_eye

৯৩৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে ভোলা জেল রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বিত করেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মো: আজিজুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু। এতে স্বেচ্ছাসেবক দের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল্লাহ নোমান। এসময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ বিভাগের প্রধান সাদ্দাম হোসেন, বন্ধুত্ব বিভাগের প্রধান বেনজির ইসলাম ভাবনা, উপ-প্রধান খাদিজা বেগম মিম, এম শাহরিয়ার জিলন, মাইনুল এহসান, আল-আমিন, আমানউল্লাহ রাব্বিসহ আরো অনেকে।
এসময় বক্তরা বলেন, মহামারী করোনাভাইরাসের থাবায় সারা বিশ্ব যখন আক্রান্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন ব্যাহত হচ্ছে, তখন মানবতার সেবায় বিশ্বব্যাপী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন স্বেচ্ছাসেবকরা। করোনায় কাজ হারানো দুস্থ, অসহায় পরিবারের আলোকবর্তিকা হয়ে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন দেশের স্বেচ্ছাসেবকরা। শুধু তাই নয় প্রাকৃতিক দুর্যোগে, ক্রান্তিকালে এবং নানাবিধ সচেতনতা সৃষ্টিতে সবার আগে স্বেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পরে কাজ করে থাকেন। পরে একটি র‌্যালি ভোলা শহর প্রদক্ষিণ করে থাকেন। উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে সারা বিশ্বে স্বেচ্ছাসেবীদের অবদানের কথা সর্বত্র তুলে ধরা, যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের দক্ষ করে গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে নাগরিকদের স্বেচ্ছাসেবায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যে এ দিবস পালন করা হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...