অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৬ দফা দাবিতে জেলেদের স্বারকলিপি প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২০ রাত ১০:২২

remove_red_eye

৮০৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং করা, নদী থেকে অবৈধ জাল উচ্ছেদ,ভূমিহীন মৎসজীবীদের মাঝে খাস জমি বরাদ্দ সহ  ৬ দফা দাবিতে  ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার এর কাছে স্বারকলিপি প্রদান করেছে  বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী  ভোলা জেলে সমিতি নেতৃবৃন্দ।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে ভোলা উপজেলা পরিষদ কার্যলয়ে গিয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান এর কাছে এই স্বারকলিপি প্রদান করেন।  এসময় জেলেরা বলেন- ক্ষুদ্র ও দরিদ্র্য জেলেদের সঠিক ভাবে যাচাই বাছাই করে তালিকা প্ররণ করা, মৎস্যজীবী জেলেদের ভিজিএফ বিতরণে দুর্নীতি বন্ধের লক্ষ্যে মৎস বিভাগের মাধ্যমে  ভিজিএফ দিতে হবেও বাংলাদেশের সকল জেলায়  মৎসজীবী জেলেদের  খাদ্য সহায়তা দেওয়ার দাবি,জেলেদের জীবনবীমা,ঘূর্নিঝড় জলোচ্ছা¦স জলদুস্য ও বিভিন্ন প্রাকৃতিক কারনে নিহত জেলে পরিবারকে ৫ লক্ষ টাকা করে  আর্থিক সহায়তা ও নিবন্ধিত প্রত্যেক জেলের  মৎস বিভাগের মাধ্যমে  ১০ লক্ষ টাকা জীবন বীমা চালু করার দাবি জানান।  এসময় উপস্থিত ছিলেন- ভোলা  সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মোহাম্মদ আসাদুজ্জামান,ভোলা জেলা  বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী  ভোলা জেলে সমিতির সভাপতি  মো: নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক আল মামুন উর রশীদ,উপজেলা কমিটির সভাপতি মো: এরশাদ,আব্দুল হক ব্যাপারী প্রমুখ।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...