ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২০ দুপুর ১২:৪৪
৭০৮
ইসতিয়াক আহমেদ : ভোলা সদর উপজেলার ইলিশা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত। গুরুতর আহত ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে স্থানীয় উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার সকাল ১০টার দিকে ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় যাত্রীবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস চরফ্যাসন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিল। বাসটি ভোলা ল²ীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই জসিম উদ্দিন (৪৫)সহ ২ জন নিহত হন। নিহত জসিম উদ্দিন সদর উপজেলা চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর নিহতের নাম পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায় নি।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত ২ জন হচ্ছেন আবুল কালাম বাচ্চু (৫৫) এবং তামান্না (১৮)। অপর আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে মোট ৩টি বাস ভাংচুর করে এবং দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক