অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বাস-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, বাসে আগুন

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২০ দুপুর ০২:৫৯

remove_red_eye

৭৪২

অচিন্ত্য মজুমদার:  ভোলা সদর উপজেলার ইলিশা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত। এছাড়া গুরুতর আহত ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন, ভোলা সদর উপজেলা চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিরুল ইসলাম জসিম (৫৫) ও বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার পাতার হাট কাশিপুর এলার ধীরেন সিকদারের ছেলে জয় সিকদার (৩০)। 
 
এছাড়া আহতরা হলেন- আবুল কালাম বাচ্চু (৫৫), তামান্না (১৮) ও নিহত জয় সিকদারের স্ত্রী টুম্পা রানি (২০)। 
 
এদিকে স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস চরফ্যাসন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিল। ভোলা লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মুজাহিরুল ইসলাম জসিম নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পর জয় সিকদার নামে অপর এক যুবকের মৃত্যু ঘটে।
 
এদিকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে টুম্পা এবং আবুল কালাম বাচ্চুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 
 
এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে মোট ৩টি বাস ভাংচুর করে এবং দুর্ঘটনা কবলিত বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
ভোলা সদর মডেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...